Thakurmosoy, Deri Na Soy (ঠাকুরমশয়, দেরি না সয়) - Bengali Lyrics.





নাম-ঠাকুরমশয়, দেরি না সয়
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- মিশ্র শঙ্করা
তাল- একতাল
স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর;ইন্দিরা দেবী









                    ঠাকুরমশয় দেরি না সয়





ঠাকুরমশয়, দেরি না সয়-
তােমার আশায় সবাই ব'সে ।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধাে ক'ষে!
বন বাদাড় সব ঘেঁটেঘুটে,
আমরা মরি খেটেখুটে,
তুমি কেবল লুটেপুটে
পেট পােরাবে ঠেসেটুসে!
কাজ কি খেয়ে, তােফা আছি-
আমায় কেউ না খেলেই বাঁচি।
শিকার করতে যায় কে মরতে
টুসিয়ে দেবে বরা-মােষে।
টু খেয়ে তাে পেট ভরে না—
সাধের পেটটি যাবে ফেঁসে।
Next Post Previous Post