Animesh Ankhi Sei Ke Dekheche (অনিমেষ আঁখি সেই কে দেখেছে) Bengali Song Lyric And History.
নাম- অনিমেষ আঁখি সেই কে দেখেছে
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
পর্যায়- পূজা
উপ পর্যায়- বিবিধ
রাগ সুর- দেশ
তাল- আড়াঠেকা
স্বরলিপিকার- কাঙালীচরন সেন
অনিমেষ আঁখি সেই কে দেখেছে
অনিমেষ আঁখি সেই কে দেখেছে।
যে আঁখি জগতপানে চেয়ে রয়েছে৷
রবি শশী গ্রহ তারা হয় নাকো দিশাহারা,
সেই আঁখি 'পরে তারা আঁখি রেখেছে।
তরাসে আঁধারে কেন কঁাদিয়া বেড়াই,
হৃদয়-আকাশ-পানে কেন না তাকাই?
ধ্রুবজ্যোতি সে নয়ন জাগে সেথা অনুক্ষণ,
সংসারের মেঘে বুঝি দৃষ্টি ঢেকেছে।
