Dekh Cheye Dekh Tora (দেখ চেয়ে দেখ তােরা) - Bengali Song Lyrics And History.
নাম- দেখ চেয়ে দেখ তােরা
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
অন্যান্য- পূজা ও প্রার্থনা
রাগ সুর- মিশ্র ভৈরব-ভৈরবী
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী
দেখ চেয়ে দে তােরা
দেখ চেয়ে দেখ তােরা জগতের উৎসব।
শােন্ রে অনন্তকাল উঠে জয়-জয় রব।
জগতের যত কবি
গ্রহ তারা শশী রবি
অনন্ত আকাশে ফিরি গান গাহে নব নব।
কী সৌন্দর্য অনুপম না জানি দেখেছে তারা,
জানি করেছে পান কী মহা অমৃতধারা।
জানি কাহার কাছে।
ছুটে তারা চলিয়াছে-
আনন্দে ব্যাকুল যেন হয়েছে নিখিল ভব।
দে রে আকাশে চেয়ে, কিরণে কিরণময়।
দে রে জগতে চেয়ে, সৌন্দর্যপ্রবাহ বয়।
আঁখি মাের কার দিকে চেয়ে আছে অনিমিখে-
কী কথা জাগিছে প্রাণে কেমনে প্রকাশি কব৷
