Samukhete Bohiche Tatini (সমুখেতে বহিছে তটিনী) - Bengali Lyrics.
নাম- সমুখেতে বহিছে তটিনী
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- মিশ্র কাফি
তাল- ত্রিতাল
স্বরলিপিকার - জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর:ইন্দিরা দেবী
সমুখেতে বহিছে তটিনী
সমুখেতে বহিছে তটিনী, দুটি তারা আকাশে ফুটিয়া।
বায়ু বহে পরিমল লুটিয়া
সাঁঝের অধর হতে ম্লান হাসি পড়িছে টুটিয়া ॥
দিবস বিদায় চাহে, যমুনা বিলাপ গাহে-
সায়াহ্নেরই রাঙা পায়ে কেঁদে কেঁদে পড়িছে লুটিয়া ॥
এসাে বঁধু, তােমায় ডাকি- পেঁহে হেথা বসে থাকি,
আকাশের পানে চেয়ে জলদের খেলা দেখি,
আঁখি-'পরে তারাগুলি একে একে উঠিবে ফুটিয়া ॥
