Sardarmosay Deri Na Soy (সর্দারমশায় দেরি না সয়) - Bengali Lyrics.






নাম- সর্দারমশায় দেরি না সয়
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- শঙ্করা
তালদাদরা
স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর



               

                     সর্দারমশায় দেরি না সয়





সর্দারমশায় দেরি না সয় ,
তােমার আশায় সবাই বসে।
শিকারেতে হবে যেতে,
মিহি কোমর বাঁধাে কষে।
বনবাদাড় সব ঘেঁটেঘুটে
আমরা মরি খেটেখুটে ,
তুমি কেবল লুটেপুটে
পেট পােরাবে ঠেসেঠুসে!
কাজ কি খেয়ে, তােফা আছি-
আমায় কেউ না খেলেই বাঁচি।
শিকার করতে যায় কে মরতে-
উঁসিয়ে দেবে বরা - মােষে।
টু খেয়ে তাে পেট ভরে না।
সাধের পেটটি যাবে ফেঁসে।
Next Post Previous Post