Saghano Ghano Chailo (সঘন ঘন ছাইল) - Bengali Lyrics.
নাম- সঘন ঘন ছাইল
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- মেঘমল্লার
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর; ইন্দিরা দেবী
সঘন ঘন ছাইল
সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া,
স্তিমিত দশ দিশি,
স্তম্ভিত কানন,
সব চরাচর আকুল-
কী হবে কে জানে।
ঘােরা রজনী,
দিকললনা ভয়বিভলা।
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলী
থরহর চরাচর পলকে ঝলকিয়ে।
ঘাের তিমির ছায় গগন মেদিনী।
গুরু গুরু নীরদগরজনে।
স্তব্ধ আঁধার ঘুমাইছে।
সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ,
কড় কড় বাজ||
