Pran Niye To Sotkechi (প্রাণ নিয়ে তাে সটকেছি) - Bengali Lyrics.
নাম- প্রাণ নিয়ে তাে সটকেছি
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- দেশ-মল্লার
তাল- দাদরা
স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর:ইন্দিরা দেবী
প্রাণ নিয়ে তাে সটকেছি
প্রাণ নিয়ে তাে সটকেছি রে,
ওরে বরা, করবি এখন কী!
বাবা রে!
আমি চুপ ক'রে এই
আমড়াতলায় লুকিয়ে থাকি।
এই মরদের মুরােদখানা,
দেখেও কি রে ভড়কালি না—
বাহবা, সাবাস্ তােরে--
সাবাস্ রে তাের ভরসা দেখি।
গরীব ব্রাহ্মণের ছেলে
ব্রাহ্মণীরে ঘরে ফেলে
কোথা এলেম এ ঘাের বনে।
মনে আশা ছিল মস্ত
চলবে ভালাে দক্ষিণ হস্ত,
হা রে রে পােড়া কপাল,
তাও যে দেখি কেবল ফাকি।
