Phule Phule Dhole Dhole (ফুলে ফুলে ঢ'লে ঢ'লে) - Bengali Lyrics.
নাম- ফুলে ফুলে ঢ'লে ঢ'লে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
অন্যান্য- গীতিনাট্য
রাগ-সুর- পাশ্চাত্য ভাঙ্গা সুর
তাল- খেমটা
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে
ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায় ,
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়।
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়,
কী জানি কিসেরই লাগি প্রাণ করে হায় - হায়।
