Boro Asa Kore Esechi Go (বড়াে আশা করে এসেছি গাে) - Bengali Lyrics.
নাম- বড়াে আশা করে এসেছি গাে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- কর্ণাটকী ঝিঝিট
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- অনুল্লিখিত
বড়াে আশা করে এসেছি গাে
বড়াে আশা ক'রে এসেছি গাে, কাছে ডেকে লও,
ফিরায়াে না জননী।।
দীনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গাে।
আর আমি-যে কিছু চাহি নে, চরণতলে বসে থাকিব।
আর আমি-যে কিছু চাহি নে, জননী ব'লে শুধু ডাকিব।
তুমি না রাখিলে, গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা
বেড়াব-
ওই-যে হেরি তমসঘনঘােরা গহন রজনী।
