Neharo Lo Sohochori (নেহারাে লাে সহচরী) - Bengali Lyrics.






নাম- নেহারাে লাে সহচরী
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
অন্যান্য- গীতিনাট্য
রাগ-সুর- ছায়ানট
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী







                    নেহারাে লাে সহচরী





নেহারাে, লাে সহচরী,
কানন আঁধার করি
ওই দেখাে বিভাবরী আসিছে।
দিগন্ত ছাইয়া
শ্যাম মেঘরাশি থরে থরে ভাসিছে।
আয় , সখী, এই বেলা
মাধবী মালতী বেলা
রাশি রাশি ফুটাইয়ে কানন করি আলা।
ওই দেখাে নলিনী উথলিত সরসে
অফুট মুকুলমুখী মৃদু মৃদু হাসিছে।
আসিবে ঋষিকুমার কুসুমচয়নে,
ফুটায়ে রাখিয়া দিব
তরে সযতনে।
নিচু নিচু শাখাতে ফোটে যেন ফুলগুলি ,
কচি হাত বাড়াইয়ে পায় যেন কাছে৷৷
Next Post Previous Post