Khoma Koro More Tat (ক্ষমা করাে মােরে তাত) - Bengali Lyrics.




নাম- ক্ষমা করাে মােরে তাত
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ সুর- মিশ্র বেহাগ
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী










                  ক্ষমা করাে মােরে তাত





ক্ষমা করাে মােরে , তাত- আমি যে পাতকী ঘাের
জেনে হয়েছি দোষী, মার্জনা নাহি কি মাের!
সহে না যাতনা আর- শান্তি পাইব কোথায়!
তুমি কৃপা না করিলে নাহি যে কোনাে উপায়।
আমি দীন হীন অতি- ক্ষম ক্ষম কাতরে ,
প্রভু হে, করহ ত্রাণ এ পাপের পাথারে৷
Next Post Previous Post