Gohon Ghano Chailo (গহন ঘন ছাইল) - Bengali Lyrics.




নাম- গহন ঘন ছাইল
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর-  মেঘমল্লার
তাল- ত্রিতাল
স্বরলিপিকার-  জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরদিনেন্দ্রনাথ ঠাকুর










                       গহন ঘন ছাইল





গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।
স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন,
সব চরাচর আকুল- কী হবে কে জানে
ঘােরা রজনী, দিকললনা ভয়বিভলা৷৷
চমকে চমকে সহসা দিক উজলি
চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি
থরথর চরাচর পলকে ঝলকিয়া
ঘাের তিমিরে ছায় গগন মেদিনী
গুরুগুরু নীরদ গরজনে স্তব্ধ আঁধার ঘুমাইছে,
সহসা উঠিল জেগে প্রচন্ড সমীরন- কড়কড় বাজ৷৷



Next Post Previous Post