Gahane Gahane Ja Re Tora (গহনে গহনে যা রে তােরা) - Bengali Lyrics.
নাম- গহনে গহনে যা রে তােরা
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- বাহার
তাল- দাদরা
স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবী
গহনে গহনে যা রে তােরা
গহনে গহনে যা রে তােরা --
নিশি বহে যায় যে।
তন্ন তন্ন করি অরণ্য,
করী বরাহ খোঁজ গে!
এই বেলা যা রে।
নিশাচর পশু সবে
এখনি বাহির হবে --
ধনুর্বাণ নে রে হাতে , চল্ ত্বরা চ৷
জ্বালায়ে মশাল - আলাে
এই বেলা আয় রে।
