Chol Chol Vai Tora Kore Mora Age Jai (চল্ চল্ ভাই ত্বরা করে মােরা আগে যাই) - Bengali Lyrics.





নাম-  চল্ চল্ ভাই ত্বরা করে মােরা আগে যাই
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- ভূপালী
তাল- কাহারবা
স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবী














      চল্ চল্ ভাই ত্বরা করে মােরা আগে যাই





চল্ চল্ ভাই,
ত্বরা ক'রে মােরা আগে যাই।
প্রাণপণ খোঁজ এ বন , সে বন!
চ মােরা ক'জন ও দিকে যাই।
না ভাই, কাজ নাই।
হােথা কিছু নাই -- কিছু নাই-
ওই ঝােপে যদি কিছু পাই।
বরা! বরা!
আরে, দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফস্কাবে শিকার।
চুপি চুপি আয় , চুপি চুপি আয়
ওই অশথতলায়।
এবার ঠিক্ ঠা হয়ে সবে থাক্‌-
সাবধান, ধরাে বাণ --
সাবধান, ছাড়াে বাণ ।
গেল গেল, ওই ওই পালায় পালায়।
চল্ চল্‌--
ছােট্‌ রে পিছে , আয় রে ত্বরা যাই৷৷
Next Post Previous Post