Ki Ghor Nishith (কী ঘাের নিশীথ) - Bengali Lyrics.





নাম- কী ঘাের নিশীথ
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- গারা
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী









                        কী ঘাের নিশীথ





কী ঘাের নিশীথ, নীরব ধরা ,
পথ যে কোথায় দেখা নাহি যায় ,
জড়ায়ে যায় চরণে লতাপাতা।
যাই, ত্বরা ক'রে যেতে হবে
সরযূতটিনীতীরে-
কোথায় সে পথ।
ওই কল কল রব-
আহা , তৃষিত জনক মম ,
যাই তবে যাই ত্বরা।
এই ঘাের আঁধার, কোথা রে যা!
ফিরিয়ে যা, তরাসে প্রাণ কাপে!
স্নেহের পুতুলি তুই,
কোথা যাবি একা এ নিশীথে!
কী জানি কী হবে,
বনে হবি পথহারা!
, কোরাে না মানা, যাব ত্বরা।
পিতা আমার কাতর তৃষায়,
যেতেছি তাই সরযূনদীতীরে।
Next Post Previous Post