Ki Korili Moher Cholone (কী করিলি মােহের ছলনে) - Bengali Lyrics.
নাম- কী করিলি মােহের ছলনে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ-সুর- যােগিয়া
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী
কী করিলি মােহের ছলনে
কী করিলি মােহের ছলনে।
গৃহ তেয়াগিয়া প্রবাসে ভ্ৰমিলি, পথ হারাইলি গহনে৷৷
ওই সময় চলে গেল, আঁধার হয়ে এল, মেঘ ছাইল গগনে।
শ্রান্ত দেহ আর চলিতে চাহে না, বিঁধিছে কন্টক চরণে৷৷
গৃহে ফিরে যেতে প্রাণ কাদিছে, এখন ফিরিব কেমনে।
‘পথ বলে দাও' পথ বলে দাও' কে জানে কারে ডাকি সঘনে।।
বন্ধু যাহারা ছিল সকলে চলে গেল, কে আর রহিল এ বনে।
ওরে, জগতসখা আছে, যা রে তার কাছে, বেলা যে যায়
মিছে রােদনে||
দাড়ায়ে গৃহদ্বারে জননী ডাকিছে, আয় রে ধরি তার চরণে।
পথের ধূলি লেগে অন্ধ আঁখি মাের, মায়েরে দেখেও দেখিলি
নে।
কোথা গাে কোথা তুমি জননী, কোথা তুমি,
ডাকিছ কোথা হতে এ জনে।
হাতে ধরিয়ে সাথে লয়ে চলাে তােমার অমৃতভবনে৷৷
