Oi Janalar Kache Bose Ache Lyrics (ওই জানালার কাছে বসে আছে) - Bengali Song Lyric And History.
নাম- ওই জানালার কাছে বসে আছে
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
রাগ সুর- মিশ্র খাম্বাজ
তাল- একতাল
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ওই জানালার কাছে বসে আছে
ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা—
তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা
গাঁথা ||
শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায় তার কানে কানে কী যে কহে
যায়-
তাই আধাে শুয়ে আধাে বসিয়ে ভাবিতেছে কত কথা ||
চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি—
সারা দিন ধ'রে বকুলের ফুল ঝ'রে পড়ে থাকি থাকি।
মধুর আলস, মধুর আবেশ, মধুর মুখের হাসিটি—
মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজিছে মধুর বাঁশিটি||
