Oi Bujhi Bashi Baje (ওই বুঝি বাঁশি বাজে) -Bengali Lyric And History.
নাম- ওই বুঝি বাঁশি বাজে
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
পর্যায়- প্রেম
উপ পর্যায়- প্রেমবৈচিত্র্য
রাগ সুর- পিলু
তাল- ত্রিতাল
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর:ইন্দিরা দেবী
ওই বুঝি বাঁশি বাজে
সখী, ওই বুঝি বাঁশি বাজে- বনমাঝে কি মনােমাঝে||
বসন্তবায় বহিছে কোথায়,
কোথায় ফুটেছে ফুল,
বলাে গাে সজনি, এ সুখরজনী
কোখানে উদিয়াছে বনমাঝে কি মনােমাঝে ||
যাব কি যাব না মিছে এ ভাবনা,
সখী, মিছে মরি লােকলাজে।
কে জানে কোথা সে বিরহহুতাশে
ফিরে অভিসারসাজে-
বনমাঝে কি মনােমাঝে ||
