Kal Sokale Utbo Mora (কাল সকালে উঠবাে মােরা) - Bengali Lyrics.
নাম- কাল সকালে উঠবাে মােরা
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- পাশ্চাত্য ভাঙ্গা সুর খেমটা
স্বরলিপিকার-ইন্দিরা দেবী
কাল সকালে উঠবাে মােরা
কাল সকালে উঠব মােরা
যাব নদীর কূলে।
শিব গড়িয়ে করব পুজো,
আনব কুসুম তুলে।
মােরা ভােরের বেলা গাঁথব মালা ,
দুলব সে দোলায়।
বাজিয়ে বাঁশি গান গাহিব
বকুলের তলায়।
ভাই, কাল সকালে মায়ের কাছে
নিয়ে যাব ধরে-
মা বলেছে ঋষির সাজে
সাজিয়ে দেবে তােরে।
সন্ধ্যা হয়ে এল যে ভাই,
এখন যাই ফিরে-
একলা আছেন অন্ধ পিতা
আঁধার কুটিরে ||
