Boli Go Sajani Jeyo Na (বলি গাে সজনী, যেয়াে না) - Bengali Lyrics.
নাম- বলি গাে সজনী, যেয়াে না
রচনাকাল- ১২৮৮
কবির বয়স- ২০
রাগ - সুর- কালাংড়া
তাল- একতাল
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বলি গাে সজনী, যেয়াে না
বলি গাে সজনী, যেয়াে না, যেয়াে না-
তার কাছে আর যেয়াে না, যেয়াে না।
সুখে সে রয়েছে, সুখে সে থাকুক-
মাের কথা তারে বােলাে না, বােলাে না||
আমায় যখন ভালাে সে না বাসে।
পায়ে ধরিলেও বাসিবে না সে।
কাজ কী, কাজ কী, কাজ কী সজনী
মাের তরে তারে দিয়াে না বেদনা।
