Ham sokhi daarid naari (হম সখি দারিদ নারী ) Bengali Song Lyrics.





নাম- হম সখি দারিদ নারী
রচনাকাল- ১২৮৪
কবির বয়স- ১৬
অন্যান্য- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
রাগ- সুর- ভৈরবী




হম সখি দারিদ নারী


       হম, সখি, দারিদ নারী।
জনম অবধি হম পীরিতি করনু, 
    মােচনু লােচনবারি।
রূপ নাহি মম, কছুই নাহি গুণ,        
     দুখিনী আহির জাতি-
নাহি জানি কছু বিলাস-ভঙ্গিম
 যৌবনগরবে মাতি-

          অবলা রমণী, ক্ষুদ্র হৃদয় ভরি 
পীরিত করনে জানি।
     এক নিমিখ পল নিরখি শ্যাম জনি,    
         সােই বহুত করি মানি।
কুঞ্জপথে যব নিরখি সজনি হম 
        শ্যামক চরণক চীনা
শত শত বেরি ধূলি চুম্বি সখি
     রতন পাই জনু দীনা।

নিঠুর বিধাতা, এ দুখজনমে 
    মাঙব কি তুয়া-পাশ।
জনম-অভাগী উপেখিতা হম
     বহুত নাহি করি আশ-
দূর থাকি হম রূপ হেরইব,   
      দূরে শুনইব বাঁশি,
দূর দূর রহি সুখে নিরীখিব
     শ্যামক মােহন হাসি।

শ্যামপ্রেয়সি রাধা! সখি লাে! 
    থাক সুখে চিরদিন-
তুয়া সুখে হম রােয়ব না সখি,
     অভাগিনী গুণহীন।
আপন দুখে, সখি, হম রােয়ব লাে,   
      নিভৃতে মুছইব বারি।
কোহি ন জানব, কোন বিষাদে 
    তন-মুন দহে হমারি।

ভানুসিংহ ভনয়ে, শুন কালা,
    দুখিনী অবলা বালা-
উপেখার অতি তিখিনী বাণে 
     না দিহ না দিহ জ্বালা৷৷
Next Post Previous Post