Ogo Kajal Nayana Harini Lyrics (ওগো কাজল নয়না হরিণী,) By Hemanta Mukherjee

Ogo Kajal Nayana Harini with lyrics sung by Hemanta Mukherjee from the film Mon Niye. 


Song: Ogo Kajal Nayana Harini
Film Title: Mon Niye
Artist: Hemanta Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Pulak Banerjee
Filmstar: Uttam Kumar/Supriya Devi/Bikash Roy
Director: Salil Sen



Ogo Kajal Nayana Harini Lyrics In Bengali:-

ওগো কাজল নয়না হরিণী,
 তুমি দাও না ও দুটি আঁখি
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, 
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল 
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, 
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল নয়না হরিণী,

ওগো কাঞ্চন বরনা চম্পক মঞ্জরী করো তাকে চম্পক বরনা
এস উচ্ছল ঝরণা অকারণ উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়োনা
ওগো নিবিড় কুন্জ মেঘ দিগন্ত হতে এস মেঘ কালো কুন্তল বরনা
এস অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরণা আননে তার ঝরণা
ওগো ময়ূর পেখম তোলনা, তার লজ্জা তোমাতে ঢাকি
ওগো কাজল নয়না হরিণী,

ওগো কুন্জ কোকিল এস পঞ্চম সুর দিয়ে কোকিল কন্ঠী তাকে করোনা
এস অশান্ত সমীরণ দাও দোল দাও দোল ছন্দে ছন্দে তাকে ধর না
ওগো যৌবন বন্যা লীলায় তরঙ্গে কানায় কানায় তাকে ভর না
এস অনন্ত জগতের যত রূপ লাবনী তার রূপে সাধ করে মরোনা
এস আমার মনের মাধুরী,এস আমার মনের মাধুরী,
 তার স্বপ্ন তোমাতে আঁকি

ওগো কাজল নয়না হরিণী,
 তুমি দাও না ও দুটি আঁখি
ওগো গোলাপ পাপড়ি মেলোনা, 
তার অধরে তোমাকে রাখি
ওগো কাজল নয়না হরিণী,
Next Post Previous Post