Maa Go Bhabna Keno Lyrics (মা গো ভাবনা কেন) By Hemanta Mukherjee

Song : Maa Go Bhabna Keno
Singer : Hemanta Mukhopadhyay
Lyricist : Gauriprasanna Mazumder
Label : Saregama India Ltd

Maa Go Bhabna Keno Lyrics By Hemanta Mukherjee:



Maa Go Bhabna Keno Lyrics In Bengali:-

মা গো ভাবনা কেন?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।

আমরা হারবোনা হারবোনা,
তোমার মাটি একটি কণাও ছাড়বোনা,
আমরা হারবনা, হারবনা,
তোমার মাটি একটি কণাও ছাড়বনা,
আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।

আমরা পরাজয় মানবোনা
দুর্বলতায় বাঁচতে শুধু জানবোনা,
আমরা পরাজয় মানবনা
দুর্বলতায় বাঁচতে শুধু জানবনা,
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।

মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।

আমরা আপমান সইবোনা
ভীরুর মত ঘরের কোণে রইবোনা,
আমরা আপমান সইবনা
ভীরুর মত ঘরের কোণে রইবনা,
আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।।

মা গো ভাবনা কেন ?
আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা
প্রতিবাদ করতে জানি।


মা গো ভাবনা কেন লিরিক্স
Next Post Previous Post