O Keno Churi Kore Chay (ও কেন চুরি ক'রে চায়) Bengali Song Lyric And History.
নাম- ও কেন চুরি ক'রে চায়
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
পর্যায়- প্রেম
উপপর্যায়- প্রেমবৈচিত্র্য
রাগসুর- মিশ্র বেহাগ
তাল- দাদরা
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ও কেন চুরি ক'রে চায়
ও কেন চুরি করে চায়।
নুকোতে গিয়ে হাসি হেসে পালায়।
বনপথে ফুলের মেলা, হেলে দুলে করে খেলা-
চকিতে সে চমকিয়ে কোথা দিয়ে যায় ।
কী যেন গানের মতাে বেজেছে কানের কাছে,
যেন তার প্রাণের কথা আধেকখানি শােনা গেছে।
পথেতে যেতে চ'লে মালাটি গেছে ফেলে
পরানের আশাগুলি গাঁথা যেন তায় ।
