O Dekhbi Re Vai (ও দেখবি রে ভাই) - Bengali Lyrics.





নাম- ও দেখবি রে ভাই
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ - সুর- পাশ্চাত্য ভাঙ্গা সুর
তাল- খেমটা
স্বরলিপিকা- ইন্দিরা দেবী








                       ও দেখবি রে ভাই





দেখবি রে ভাই, আয় রে ছুটে ,
মােদের বকুল গাছে
রাশি রাশি হাসির মতাে
ফুল কত ফুটেছে।
কত গাছের তলায় ছড়াছড়ি
গড়াগড়ি যায়-
ও ভাই, সাবধানেতে আয় রে হেথা ,
দিস নে দ'লে পায়।
Next Post Previous Post