Ma Ami Tor Ki Korechi (মা, আমি তাের কী করেছি) - Bengali Song Lyrics And History.





নাম- মা আমি তাের কী করেছি
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ সুর- মিশ্র বারােয়া
তাল- আড়াঠেকা
স্বরলিপিকার- ইন্দিরা দেবী






                    মা, আমি তাের কী করেছি






মা,আমি তাের কী করেছি।
শুধু তােরে জন্ম ভ'রে মা বলে রে ডেকেছি ।
চিরজীবন পাষাণী রে, ভাসালি আঁখিনীরে—
চিরজীবন দুঃখানলে দহেছি ৷
আঁধার দেখে তরাসেতে চাহিলাম তাের কোলে যেতে
সন্তানেরে কোলে তুলে নিলি নে।
মা-হারা সন্তানের মতাে কেঁদে বেড়াই অবিরত
এ চোখের জল মুছায়ে তাে দিলি নে।
ছেলের প্রাণে ব্যথা দিয়ে। যদি,মা,তাের জুড়ায় হিয়ে
ভালাে ভালাে,তাই তবে হােক—
অনেক দুঃখ সয়েছি ।

Next Post Previous Post