Jao Re Antardhame (যাও রে অনন্তধামে) - Bengali Lyrics.





নাম- যাও রে অনন্তধামে
রচনাকাল- ১২৮৯
কবির বয়স- ২১
রাগ সুর- প্রভাতী
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- ইন্দিরা দেবী






                     যাও রে অনন্তধামে





যাও রে অনন্ত ধামে মােহ মায়া পাশরি-
দুঃখ আঁধার যেথা কিছুই নাহি।
জরা নাহি, মরণ নাহি, শােক নাহি যে লােকে-
কেবলই আনন্দস্রোত চলিছে প্রবাহি।
যাও রে অনন্ত ধামে, অমৃতনিকেতনে-
অমরগণ লইবে তােমা উদার-প্রাণে।
দেব - ঋষি রাজ - ঋষি ব্রহ্ম - ঋষি যে লােকে
ধ্যানভরে গান করে একতানে-
যাও রে অনন্ত ধামে জ্যোতির্ময় আলয়ে
শুভ্র সেই চিরবিমল পুণ্য কিরণে-
যায় যেথা দানব্রত সত্যব্রত পুণ্যবান
যাও বৎস, যাও সেই দেবসদনে৷৷
Next Post Previous Post