E Ki Sugondhohilollo (এ কী সুগন্ধহিল্লোল) - Bengali Song Lyric And History.
নাম-এ কী সুগন্ধহিল্লোল
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
পর্যায়- পূজা
উপ পর্যায়- সুন্দর
রাগ সুর- রামকেলী
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- কাঙালীচরন সেন
এ কী সুগন্ধহিল্লোল
একি সুগন্ধহিল্লোল বহিল
আজি প্রভাতে, জগত মাতিল তায়।
হৃদয়মধুকর ধাইছে দিশি দিশি পাগলপ্রায়।
বরন-বরন পুষ্পরাজি হৃদয় খুলিয়াছে আজি,
সেই সুরভিসুধা করিছে পান
পূরিয়া প্রাণ, সে সুধা করিছে দান-
সে সুধা অনিলে উথলি যায়।
