Aju Sokhi Muhu Muhu Lyrics (আজু সখি, মুহু মুহু) In Bengali



নাম- আজু, সখি, মুহু মুহু
রচনাকাল- ১২৯০
কবির বয়স- ২২
পর্যায়- উপ পর্যায়
অন্যান্য- ভানুসিংহ ঠাকুরের পদাবলী
রাগ সুর- বেহাগ-কীর্তন
তাল- ঝাঁপতাল
স্বরলিপিকার- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর


আজু সখি, মুহু মুহু লিরিক্স






আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে উঁহু পুঁহু দোহার পানে চায়।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ।
বচন মৃদু মরমর, কাপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ।
মলয় মৃদু কলয়িছে, চরণ নহি চলয়িছে,
বচন মুহু খলয়িছে, অঞ্চল লুটায়।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়।
অলকে ফুল কাপয়ি কপােলে পড়ে ঝাঁপয়ি,
মধু অনলে তাপয়ি খসয়ি পড় পায়।
ঝরই শিরে ফুলদল, যমুনা বহে কলকল,
হাসে শশি ঢলঢল- ভানু মরি যায়।
Next Post Previous Post